শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগে বিষয় ভিত্তিক গণিত প্রশিক্ষণ সম্পন্ন

reporter / ৪০২ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আল আমিন মিয়াজীঃ মতলব দক্ষিণ উপজেলা রিসোর্স সেন্টারে গতকাল ২৯ অক্টোবর, শনিবার সফলভাবে সম্পন্ন হলো  পিইডিপি ০৪ এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের “গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগে বিষয় ভিত্তিক গণিত প্রশিক্ষণ” এর ৩য় ব্যাচ। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা রিসোর্স সেন্টারে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয় ভিত্তিক গণিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব রেনু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব সেলিনা বেগম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুজিবুর রহমান এবং জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হালেমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রশিক্ষণের আলোকে পাঠদান ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র  বিতরণ করেন।


এই বিভাগের আরও খবর