শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শীতকালীন সবজি চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

reporter / ৩৫৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর  জেলায় শীতকালীন সবজি চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উঁচু জমিতে বীজতলা তৈরী করে চারা উৎপাদন করা হচ্ছে। চারা উৎপাদনে কৃষকদের প্রাথমিকভাবে বীজতলা তৈরীর কাজে মনোযোগী হতে হয়। পরবর্তীতে বীজতলার পরিচর্চা করতে করতে বিভিন্ন জাতের সবজি চারা উৎপাদন করা হয়ে থাকে। স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জাতের এসব চারা বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চাঁদপুরের চারা উৎপাদনকারী কৃষকরা বলেন, প্রতি বছর আগস্টের মাঝামাঝি বিভিন্ন জাতের চারা উৎপাদন মৌসুম শুরু হয়। বীজ বোনা থেকে ২৫ দিনের মধ্যে চারা বিক্রি করা হয়। প্রতি হাজার চারা ১হাজার  থেকে ১৫শ’ টাকায় বিক্রি হয়। এক মৌসুমে এক একটি বীজতলায় ৪-৫ বার চারা উৎপাদন করা হয় । প্রতি মৌসুমে আড়াই থেকে তিন কোটি চারা উৎপাদন হয়ে থাকে। যা সাড়ে ৩ কোটি থেকে ৪ কোটি টাকা বিক্রি হয়ে থাকে। এদিকে মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সবজি চারা উৎপাদন চাঁদপুর  দেশের মধ্যে প্রসিদ্ধ। চাঁদপুর  জেলায় অন্তত ৩০০ জন কৃষক শীতকালীন লাউ, কুমড়া, মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাধাকপি, ব্রোকলি, সিম, চারা উৎপাদনের সঙ্গে জড়িত।  এ দিকে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী  গ্রামের সবজি চারা উৎপাদনকারী মোঃ বিল্লাল হোসেন বেপারী জানান, আগস্টের মধ্যভাগে ৬০ শতক জমিতে তিনি ফুলকপি, বাধাকপি চারা চাষ করেন । এতে তার ৩ লাখ টাকার মতো খরচ হয়। সে চারা প্রায় সাড়ে ৪ লাখ টাকা বিক্রি হয়েছে। চাঁদপুর  জেলা কৃষি বিভাগের উপপরিচালক  জালাল উদ্দীন  বলেন, এ অঞ্চলে বাণিজ্যিকভাবে বেশিরভাগ বিভিন্ন জাতের সবজি চারা উৎপাদন করে থাকেন সদরের কৃষকরা। সবজি চারা উৎপাদন লাভজনক পেশা। কয়েকটি এলাকার কৃষক সবজি চারা উৎপাদনকে প্রধান পেশা হিসাবে নিয়েছেন। চারা উৎপাদনে জৈবসার ও খৈল ব্যবহার করা হয়। ফলে চারার গুণগত মান ভালো। এ ব্যপারে আমরা কৃষকদের প্রশিক্ষণ সহ সার বিজ দিয়ে সাহায্য সহযোগিতা করছি।


এই বিভাগের আরও খবর