শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

reporter / ৩৯১ ভিউ
আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে  ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১২ নভেম্বর শনিবার বিকেলে ভাটনী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম। সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, মুকবুল হোসেন, মোঃ বাহার উদ্দিন বাহার, আব্দুল মান্নান বেপারী, সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক  আব্দুল ওহাব, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো,  মাহবুব আলম চৌধুরী, এফ কাদের বাবু, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ ফজলুল হক পাটোয়ারী ১শ’১৫ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ নাজির হোসেন পাটোয়ারী পেয়েছেন ৭৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ হানিফ গাজী ১শ’ ৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আতিক উল্লাহ পাটোয়ারী পেয়েছেন ৮১ ভোট পেয়েছেন।


এই বিভাগের আরও খবর