শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

হাইমচরে গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) ১নং গাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনিপুর  মুজিব কেল্লায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার গাজীর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নুর হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খুরশিদ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এম এ বাশার, শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার,  নীলকমল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক দাদন সিকদার, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হেসেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বর্ধিত সভায় বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজী, শাহ আলম পাটওয়ারী, শাহাদাত সবুজ বলেন আগামী ২৯ ডিসেম্বর গাজীপুর ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা নৌকা যাকে দিবে তার পক্ষে কাজ করবে তিন প্রার্থীর অঙ্গীকারবদ্ধ।


এই বিভাগের আরও খবর