শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

reporter / ২৪১ ভিউ
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির মেহের  উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে  ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৮ নভেম্বর শুক্রবার দুপুরে কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাস এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায়
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মেয়র হাজী আব্দুল লতিফ,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, বিল্লাল হোসেন তুষার,  যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো, এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজী, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী সভাপতি নির্বাচিত হন ও সাধারণ সম্পাদক পদে ডাঃ মাহবুব আলম পূনরায় নির্বাচিত হন।


এই বিভাগের আরও খবর