শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ, ঘোষণা আসতে পারে রোববার

reporter / ৪১৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার।
এরই মধ্যে দুই বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এই দুটি বিভাগ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী রোববার।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আগামী ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে নতুন বিভাগ গঠনের বিষয়টি অগ্রাধিকারে রাখা হয়েছে।
পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন হলে দেশে মোট প্রশাসনিক বিভাগ হবে ১০টি। দেশে এখন আটটি বিভাগ রয়েছে। সেগুলো হলো—চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর ও ময়মনসিংহ।
পদ্মা ও মেঘনা বিভাগ গঠন হলে আয়তনে ছোট হয়ে আসবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী নিয়ে গঠন হবে পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ।


এই বিভাগের আরও খবর