শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ৩৭১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার একযোগে সারাদেশে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা, আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি এক বার্তায় বলেন, শুধু এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে।

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী।

আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশে ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ রতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরও ভালো ফলাফল করুক এই কামনা করেন তিনি।

সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর