শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

reporter / ২৬০ ভিউ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়ন কালির বাজারের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন’র পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের  মাঝে শীতবস্ত্র বিতরণ  করা হয়েছে।
“মানুষ মানুষের জন্য,জয় হোক মানবতার” এই স্লোগানকে সামনে রেখে শীতার্তদের একটু খানি উষ্ণতা ছড়িয়ে দিতে গত ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল  ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম নিশু’র পরিচালনায় অর্ধ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি জনাব জিল্লুর রহমান অভ্র এই প্রতিবেদককে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা চেয়েছি একটি ভালো কাজ করতে, তারই ধারাবাহিকতায় আল্লাহর অশেষ রহমতে সংগঠনের সদস্যদের সার্বিক প্রয়াসে আমরা তা সম্পূর্ণ করতে পেরেছি। এ উদ্যোগের শুরু থেকে শেষ পর্যন্ত নিরলস ভাবে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমাদের পাশে থেকে কাজ গুলো সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করতে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রত্যাশা সমাজের বৃত্তবানরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে, মানবতার সেবায় এগিয়ে আসবে। তবেই পারস্পরিক প্রয়াসে সুন্দর সমাজ গড়ে উঠবে।
এদিন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাব্বির আহম্মেদ, নিশান সরকার, মাহমুদ হাসান, দেওয়ান মোঃ রাসেদ হোসেন, মোঃ জাহিদ, মোঃ রাসেল আহমেদ, মোঃ মাইনুদ্দিন, মোঃ সোহেব গাজী,মোঃ বিপুল মৃধা, আয়েশা আক্তার সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর