শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে এসএসসি’র ফরম পূরণ শুরু 

reporter / ৩৩৯ ভিউ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ কুমিল্লা বোর্ড অধীন কুমিলা, বি বাড়িয়া ও চাঁদপুরের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ওয়েবসাইডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তারিখ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ চলবে। শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বোর্ডে প্রেরণ করেছে বলে জানা গেছে ।

তালিকাভুক্ত শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। ৪ জানুয়ারি পর্যন্ত এ বাবদ অর্থ পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,এবার বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৬শ ২৫ টাকা ও কেন্দ্র ফি ব্যবহারিকসহ ৫শ ১৫ মোট ২ হাজার ১ শ ৪০ টাকা ।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৫শ ৩৫ টাকা ও কেন্দ্র ফি ব্যবহারিকসহ ৪শ ৮৫ টাকা মোট ২ হাজার ২০ টাকা করে ফি হিসেবে জমা দিতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তির ৬ এর ক ধারা মতে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার্থীদের বেতন ও সেশন ফি ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে । ৬ এর খ ধারা মতে, কোনো প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পুরণে বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো ফি আদায় করতে পারবে না । এ ছাড়াও কোচিং ও মডেল টেস্ট নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না ।  রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের এক থেকে চারটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশগ্রহণ করবে।

১১ এর ২ ধারা মতে -সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ক্ষেত্রে শারীরিক শিক্ষা,স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিলম্ব ফি সহ অনলাইনে ফরম পুরণের শেষ তারিখ ৯ জানুয়ারি ২০২৩ । চাঁদপুরের ৮ উপজেলয় ১শ ৯৩ টি মাধ্যমিক সরকারি-বেসরকারি স্কুলে ৫০ হাজারেরও বেশি এসএসসি পরীক্ষার্থী এবার হওয়ার সম্ভাবনা রয়েছে ।


এই বিভাগের আরও খবর