শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ‘হাদিয়া ফাউন্ডেশন’

reporter / ২৭১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: 
শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলছে। সেই সাথে কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠেছে। এ রকম পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য, হাদিয়া ফাউন্ডেশন সবার জন্য এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এক ঝাঁক উজ্জীবিত তরুণদের সংগঠন “হাদিয়া ফাউন্ডেশন”।
মানুষ মানুষের জন্য, হাদিয়া ফাউন্ডেশন সবার জন্য এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশ’ পক্ষ থেকে রিক্সা শ্রমিক, প্রতিবন্ধী, অসচ্ছল, অসহায় নম্ন আয়ের হতদরিদ্র ও দুস্থ্য শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চন বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ খাঁন।
গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে ও হাদিয়া ফাউন্ডেশনের সাংঠনিক সম্পাদক শামছুল আলম রনির উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব চক্রবর্তী, ইউপি সদস্য ফারুক হোসেন,লেখক ফোরাম ফরিদগঞ্জ’র সভাপতি কাউছার আহমেদসহ হাদিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে আর্থিক ও মানষিকভাবে সহযোগীতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক সংগঠন এবং বিত্তবানদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত্ব আহবান জানান হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মহিউদ্দিন সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর