শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ইয়াবাসহ কাউন্সিলরের ভাই আটক

reporter / ২৯৬ ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মহিলা কাউন্সিলরের ভাইকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৌর এলাকার ভাটিয়ালপুর পুরান বাড়ির সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী শরীফ শেখ বাবুকে হাতে নাতে আটক করেন ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে।
ঘটনার বিরনীতে জানা যায়, র্দীঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে পৌরসভার মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার যুথির বড় ভাই শরীফ শেখ বাবু। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার দে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে তাকে আটক করেন।
এসময় তার কাছ থেকে উদ্ধার কৃত ইয়াবাসহ ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। আসামী শরীফ খান বাবুর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।
স্থানীয় লোকজন বলেন, কাউন্সিলর সেলিনা আক্তার যুথির বড় ভাই র্দীঘদিন ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই চক্রটি ইয়াবা দিয়ে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিয়েছে। সমাজে যারা জন প্রতিনিধি তাদের লোক যদি ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকে, তাহলে সমাজ তখন দিন দিন খারাপের দিকে ধাপিত হবে।
ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর সেলিনা আক্তার যুথি বলেন, আমার ভাইকে কেউ পাশানোর জন্য এই কাজ করেছে। আমার ভাই এই কাজ করে না।
এ বিষয়ে চাঁদপুর ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে বলেন, গোপন সংবাদের বিত্তিতে সংবাদ পেয়ে আমরা ইয়াবাসহ তাকে আটক করেছি।


এই বিভাগের আরও খবর