শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

পৈত্রিক ভুমি রক্ষা ও হামলার ঘটনায় আইনী ব্যবস্থার দাবীতে ফরিদগঞ্জে আমরণ অনশনে এক পরিবার 

reporter / ২৮৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধি :
দুই বছর ধরে পৈত্রিক ভুমি থেকে উচ্ছেদে নানাভাবে হয়রানি, প্রকাশ্য দিবোলোকে হামলা মারধর, টিনেরঘর, দোকানঘর ভাংচুর, গাছগাছালি কেটে ফেলার ঘটনায় আতংকিত পরিবারের সদস্যরা পুলিশের কাছ থেকে কোন আইনী সহযোগিতা না পাওয়ায় আমরণ অনশনে বসেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার (২ জানুয়ারি) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কের পাশে তারা অনশনে বসে। ওই সময়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ফয়েজ মৃধা, শেখ ফরিদ এবং তদের পরিবারের শিশু সন্তানসহ অনশনে অংশ নেয়।
ভুক্তভোগীরা জানায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের  ফয়েজ মৃধা গংদের সাথে মুগদা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার গং তাদের প্রতিবেশী হওয়ায় জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
অনশনে অংশ নেয়া ভুক্তভোগী  শেখ ফরিদ মৃধাদের পরিবারের অভিযোগ, তাদের দখল ও দলিল মূলে বেশ কয়েকটি দাগে ৪৮.৬২শতক জায়গার মালিক এবং এ পর্যন্ত দখলে থেকে ভোগ করে আসছেন তারা। কিন্তু প্রভাবশালী একটি চক্র যাদের একজন মোশারফ হোসেন বাহার, মোজাম্মেল হোসেন বাবুল, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, লোকমান আমিনগং তাদের দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল করার চেষ্টাসহ নিয়মিত হয়রানী করে আসছে। এ নিয়ে কয়েকবার প্রকাশ্যে শারীরিক হামলার শিকার হয়েছেন তারা। সর্বশেষ গত ২০ ডিসেম্বর প্রকাশ্য দিবোলোকে তাদের সম্পত্তি দখলের চেষ্টার অংশ হিসেবে হামলা, মারধর, টিনেরঘর, দোকানঘর ভাংচুর, গাছগাছালি কেটে ফেলার ঘটনা ঘটায়। ভুক্তভোগীরা নিরুপায় হয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ দুই দফা ঘটনাস্থলে গেলেও হামলা, ভাংচুর ও গাছগাছলি কেটে নেয়ার ঘটনায় কোনো মামলা নেয়নি থানা পুলিশ।
উক্ত সম্পত্তির বিষয়ে ১৪৫ ধারার মামলার ঘটনায় বিজ্ঞ আদালত ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তাকে দখলীয় প্রতিবেদন দিতে নির্দেশ দিলে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উল্টো প্রভাবশালী পক্ষের দখল দেখিয়ে  গত কয়েক মাস পূর্বে প্রতিবেদন দাখিল করে। ভূমি অফিসের প্রতিবেদনকে মিথ্যা আখ্যায়িত করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উপজেলার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।
এ ব্যাপারে প্রতিপক্ষ লোকমান আমিনের ছেলে ওমর ফারুক জানান, আদালতে মামলা চলমান অবস্থায় ফয়েজ মৃধাদের দখলে থাকা ওই সম্পত্তি ২০ ডিসেম্বর তারা দখলমুক্ত করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর