শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে মাওলানা রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাওলানা রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশ ঘটিকা পর্যন্ত ১ঘন্টার এই পরিক্ষা সূচিপাড়া উত্তর ইউনিয়নের নুনিয়া ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শ্রেণি কক্ষে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরিক্ষার হল পরিদর্শন করেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু। এসময় তিনি পরিক্ষায় অংশগ্রহণকারিদের ভালো-মন্দ খোঁজ খবর নেন।
শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ তৈরি ও নৈতিকতা জ্ঞানে উদ্ভুদ্ধ করাই এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরিক্ষার মুল উদ্দেশ্য ও লক্ষ্য।
উক্ত বৃত্তি পরিক্ষায় শাহরাস্তি উপজেলার পঞ্চাশউর্ধ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল ও উচ্চ বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ৬৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক শ্রেণির ৩জন, তন্মধ্যে একজন ট্যালেন্টপুল ও দুইজনকে সাধারণ গ্রেড সহ মোট ২৪জনকে এই বৃত্তি পরিক্ষার সনদ ও এককালীন আর্থিক উপহার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির লিটন,একই কলেজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী সূধী সমাজের প্রতিনিধিগন।
উল্লেখ্য, সূচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামের বাসিন্দা মরহুম শিক্ষক বাবা মাওলানা রুহুল আমিন এর স্মৃতি রক্ষায় তার দুই শিক্ষক পুত্র মোহাম্মদ মাহবুব আলম ও মাওলানা মোহাম্মদ ফারুক হোসাইন এই ফাউন্ডেশন স্থাপন ও বৃত্তি প্রদানের এই মহতি উদ্যোগ  গ্রহন করেন।
এবছর প্রথমবারের ন্যায় এই বৃত্তি প্রদান চালু করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় উদ্যোক্তাগন আশাবাদ প্রকাশ করে বলেন, নিকট ভবিষ্যতে এই উদ্যোগে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগন সামিল হবে।
বর্ণিত বৃত্তি প্রদান পরিক্ষা পরিচালনায় হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন, নুনিয়া ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মোল্লা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মরহুম রুহুল আমিন ছিলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে এক মুসলিম পরিবারে ১৯৫১ সালে এক সেপ্টম্বর জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের দশই মার্চ ৬৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।


এই বিভাগের আরও খবর