শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সুজিত রায় নন্দীকে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা

reporter / ৪০২ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর এবং হাইমচরের মাটি ও মানুষের নেতা, সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক
 নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ।
২৭ জানুয়ারি শুক্রবার দুপুরে সুজিত রায় নন্দীর চাঁদপুরস্থ বাসভবনে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান ও সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের
কোষাধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সাবিত্রী ঘোষ, ক্রীড়া সম্পাদক শেখ শরিফ আহমেদ, সদস্য মোঃ জাবেদ হোসেন, সাধারণ সদস্য মোঃ হোসেন গাজী, মোঃ আরিফুল ইসলাম, দেওয়ান মোহাম্মদ ইসহাক, দ্বীন মোহাম্মদ দিলরাজসহ অন্যান্যরা।
এসময় সুজিত রায় নন্দী বলেন, আমাকে জেলা সাংবাদিক ক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোয় আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময়ই সাংবাদিকদের যেকোন প্রয়োজনে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি আমার নিজের পক্ষ থেকে এই নবগঠিত জেলা সাংবাদিক ক্লাবের উত্তোরত্তর সফলতা কামনা করছি।
পরে সুজিত রায় নন্দীকে সাথে নিয়ে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।


এই বিভাগের আরও খবর