শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

নওগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ

reporter / ৩২১ ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেছেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি,এখন তাদের মুখেই তত্বাবধায়ক সরকারের দাবী ওঠেছে। এদেশে আর কোনোদিন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবেনা।আগামী  জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।তিনি আরো বলেন,শেখ হাসিনা সরকার বিগত কয়েক বছরে গ্যাস, বিদ্যুৎ, রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা ব্যবস্থা, যুবক যুবতীদের  বেকারত্ব দুর করে কর্মসংস্থানের ব্যবস্থাসহ উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ  জানান তিনি। গত ৩১ জানুয়ারি ১৬৯ নং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সোয়েটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। অত্র বিদ্যালয়ের সভাপতি একেএম মোসাব্বির হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস,  চাঁদপুরের সহকারী পুলিশ সুপার  ইয়াসির আরাফাত, আই এফআইসি ব্যাংকের সাবেক জিএম রুহুল আমিন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ( ভারপ্রাপ্ত)  মোঃ শাহ আলম খান, সহ সভাপতি  মোমিনুল হক পাঠান রতন,উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজীসহ আওয়ামী লীগ  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেযে ছাতৃর ছাত্রীদের মাঝে মাঝে সোয়েটার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর