শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter / ৩২৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ বাস্ট্যান্ড’র দক্ষিণ পাশে বিদ্যালয়টির অডিটোরিয়ামে মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) সকাল থেকে চলমান ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদে মাঝে দুপুরে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন শেষে অতিথিদের আসন গ্রহণেরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিশুদের একক ও সমবেত পরিবেশনায় চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের সবাইকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, বঙ্গ বন্ধুর জীবনী, মনীষীদের লেখা বই ও শিক্ষা উপকরণ তুলেদেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান। ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নারায়ন রবিদাস, জাকির হোসেন সৈকতসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর