শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবস পালিত

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম  : যখন মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পরে কিংবা বয়জ্যেষ্ঠতার কারনে আবার কখনো কখনো দূর্ঘটনাজনক কারনে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে পড়ে তখনই তারা এখানে ছুটে আসে, যে প্রত্যাশা নিয়ে তারা এখানে আসে এখানে আসা মানুষগুলোর শতভাগ সেবা নিশ্চিত করতে হবে। এই প্রতিষ্ঠানটি থেকে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধি মানুষদের যে সেবা দেয়া হয় তা যেন কল্পনার মতো, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য প্রধান মন্ত্রীর এমন জনবান্ধন সরকারি কার্যক্রম প্রশংসনীয়। সুদূর শহরে না গিয়ে ঘরের দৌড়গোড়ায় প্রতিবন্ধিদের এমন সেবা পৌঁছে দেয়া দেশনেত্রীর অবদানের সুফল। এখন প্রতিবন্ধীরা সকল ক্ষেত্রে বিচরন করছে, এই বিচরনটুকু আরো গতিশীল করতে প্রতিবন্ধী মানুষগুলোর সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো সেবা প্রধানের জন্য প্রতিবন্ধীরা যখন বুঝবে তাদের অবহেলা করা করা হচ্ছে না, তখন তারা এগিয়ে যাওয়ার সাহস পাবে।

সকল মানুষের প্রতিভা বিকাশে আমাদের নিবিড় পরিচর্যা করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভাষা বোঝা এবং তাদের বুঝানোর জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যড. জাহিদুল ইসলাম রোমান।
“বাংলা ইশারা ভাষার প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নয়ন” এমন  স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সহায়ক মোহাম্মদ শরীফুল্লার সঞ্চালনায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও জাতীয় প্রতীবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফরিদগঞ্জে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. এ কে এম লোকমান হেকিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপির কনসালট্যান্ট ডা. পি.এল.সাহা প্রীতম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিকাল ফিজিও থেরাপিস্ট ডা. নুসরাত ইয়াসমিন, টেকনিশিয়ান তাফাজ্জ্বল হোসেন সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর