শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

পরিত্যক্ত জায়গায় বাগান প্রশংসার দাবি

reporter / ৫২৫ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত জায়গায় এখন বাহারি ফুল
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই এখানে সেবা নিতে আসেন প্রায় ২শ’ থেকে ৩শ’ রোগী। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিসারের দায়িত্বে রায়েছেন ডা. আসাদুজ্জামান জুয়েল। তিনি গত বছরের ১৪ ফেব্রুয়ারী অত্র হাসপাতালে যোগদান করেন। যোগদানের পর থেকেই পাল্টে যায় পুরো হাসপাতালের চিত্র।
বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার সময় চোখে পড়বে বিভিন্ন রঙ্গের বড় বড় গাঁদা ফুল থোকায় থোকায় ফুটে আছে। পাশেই সুন্দর অবকাঠামোর মাঝে গড়ে তোলা হয়েছে বিভিন্ন দেশী, বিদেশী ফুল ও ওষুধী গাছের ভেষজ মিশ্র ফুল বাগান। যেন নানা রকম ও ধরনের ফুলের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, কিছুদিন আগেও হাসপাতালের সামনের জায়গাটি পরিত্যক্ত ছিল। সেখানে ছিল ময়লা-আবর্জনার স্তূপ। সারাক্ষণ ভনভন করত মশা-মাছি। সেই পরিবেশ সুন্দর করার চিন্তা থেকে সেখানে করা হয়েছে ফুলের বাগান। পরিত্যক্ত সেসব জায়গা এখন বাহারি ফুলে ভরে গেছে।
তিনি বলেন, হাসপাতালের সামনে পরিত্যক্ত জায়গায় ময়লা-আবর্জনা ফেলতেন রোগীরা। সেখান থেকে জন্ম নিতো মশা-মাছি। এমনকি দুর্গন্ধও ছড়াতো। প্রতিদিন হাসপাতালে যেতে-আসতে এসব আমার চোখে পড়তো। এমন পরিবেশ রোগীদের হাসপাতালে প্রবেশের পর অস্বস্তিতে ফেলতো। হাসপাতালে যোগদানের পর আমি সিদ্ধান্ত নেই, হাসপাতালের সামনের পরিবেশ সুন্দর করব। যেমন ভাবা তেমন কাজ। নিজ উদ্যোগে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ফুলের বাগান গড়ে তুলি।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাগানটিতে গোলাপ, গাঁদা, গোলাপ, ডালিয়া, হাসনাহেনা, এলামান্ডা, চন্দ্রমল্লিকা ফুলগাছ আছে।
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, পরিত্যক্ত জায়গায় বাগান প্রশংসার দাবি রাখে। প্রতিটি হাসপাতালে এমন দৃষ্টিনন্দন ফুলের বাগান রোগী ও হাসপাতালের জন্য খুব দরকার।
রোগী ও তাদের স্বজনরা বলেন, আগে হাসপাতালের ভেতরে প্রবেশ করলেই নাকে ওষুধ ও ময়লার গন্ধ লাগত। এখন হাসপাতালের ভেতরে ঢুুকলেই বাহারি ফুলের ঘ্রাণ পাই। মনটা ভালো হয়ে যায়। বাগান করার পর হাসপাতালের চিত্র পাল্টে গেছে। গন্ধযুক্ত জায়গা থেকে ফুলের সুবাস ছড়াচ্ছে।


এই বিভাগের আরও খবর