শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

reporter / ২৮৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
আগামী ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাইমচর  উপজেলা মিলনায়তনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯মার্চ) প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভিন্ন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও হাইমচর ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী। এরপর ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন এর বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন তিনি।
সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব হুমায়ুন কবির প্রধানিয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ পাটওয়ারী, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুহুল আমিন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করে পৃথক প্রস্তুতি সভা শেষ করেন।


এই বিভাগের আরও খবর