শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

reporter / ৩৯১ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফরিদগঞ্জ শহরের আরাফাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন।
তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের আপামর জনসাধারন ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করেতে পারিনি। স্বাধীনতার পরবর্তী কোন শাসক এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এ দেশের জনগনের কাঙ্খিত শান্তি ও মুক্তি আসতে পারেনা। তাই আগামীতে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু মুসা এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ বেলাল হোসাইন রাজী, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহা. মনির হোসেন পাঠান।
এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য কেএম হুমায়ুন কবির, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু মুসা সহ-সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী ও সেক্রেটারি ডাক্তার মোঃ মাসুম বিল্লাহ। উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল্লাহ সহ সভাপতি মোহাম্মদ জানে আলম জুয়েল ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ শফিকুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়।


এই বিভাগের আরও খবর