শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৩১৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া, ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমিকতির সভাপতি এ.এস.এম কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে সোমবার (৩ এপ্রিল) হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ বার্ষিক দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, রিপোর্টাস ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মঞ্জুর আলম পাটওয়ারী এবং আলোচনার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও প্রয়াত সংবাদকর্মীদের মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন, সাংবাদিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য কাজী হারুন অর রশিদ।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ’র সার্বিক তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।
এসময় অতিথি হিসাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে হাছান মাহমুদ, কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, মনিরুজ্জামান বাবলু, মুনছুর আহমেদ বিপ্লব, মেহেদী হাসান, সাইফুল ইসলাম সিফাত, পাপ্পু মাহমুদ, আলমগীর কবির, গাজী নাসির উদ্দীনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর