শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় সন্ত্রাসী আফজালসহ গ্রেফতার -২

reporter / ৩৯৩ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মাহবুব আলম প্রিয়ঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণ হত্যার চেষ্টায় দায়ের করা মামলার আসামি কলি বাহিনীর সন্ত্রাসী আফজাল ও তার সহযোগী সাজুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেফতারের পর সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে, আদালত শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বাড়ি কাঞ্চন পৌরসভা এলাকায়।
গ্রেপ্তার হওয়ার পর থেকে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামীদের গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের দাবি করেন এলাকাবাসী।
এর আগে, বুধবার রাতে আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণ (৩৩) নামের এক সাংবাদিককে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে সোহেল কিরণকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে।
সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নান ছেলে। সোহেল কিরণ বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীদের মধ্য দুজনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই । তবে, বাকি আসামিদের গ্রেফতার ও  হামলাকারীদের  উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বৃহৎ আন্দোলন ঘোষণা দেওয়া হবে।


এই বিভাগের আরও খবর