শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে দুই ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নিজস্বপ্রতিবেদকঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের ও মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।
চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসকের বক্তব্যে বলেন, আজকের পর থেকেই সরকারের অংশ হয়ে গেলেন আপনারা। ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়লে আপনারা খুব সহজেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। স্থানীয় সরকার আইনে ৩৩ রকমের কাজের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করলে ইউনিয়নের মানুষজন উপকৃত হবে।
আশা করছি আপনাদের নেতৃত্বে দুটি ইউনিয়ন পরিষদ মডেল হবে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে সরকার। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন এবং শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী। উল্লেখ্য গত ১৬ মার্চ এই দুই ইউনিয়ন পরিষদ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উল্লেখিত দুই চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।


এই বিভাগের আরও খবর