শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডে দীপ ঘোষের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

reporter / ২১৫ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ৪শ’ গরীব অসহায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা দীপ ঘোষ গোবিন্দ।
১৫ এপ্রিল শনিবার বিকালে শহরের হাজী মহসীন রোড এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র হেলাল হোসাইন, চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ইমরান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ গাজী মুন্না,যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, জাওয়াদুর রহমানসহ অন্যান্যরা।
এ বিষয়ে চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা দীপ ঘোষ গোবিন্দ বলেন, ছাত্রলীগ সবসময় মানবতার ডাকে সাড়া দিয়ে রাজপথে কাজ করে। বর্তমানেও নেত্রীর নির্দেশে ইফতার সামগ্রী নিয়ে অসহায় দুঃস্থসহ দলীয় নেতাকর্মীদের পাশে রয়েছে। আমিও আমার সাধ্যমতো সকলের সহযোগিতায় বিবেকের প্রশ্নে এই মহৎ উদ্যোগে এগিয়ে এসেছি। সবার কাছে আশির্বাদ চাই যাতে করে সবসময় এভাবেই আমার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের ব্যাণারে ভালো ভালো সামাজিক কাজ অব্যাহত রাখতে পারি।


এই বিভাগের আরও খবর