শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আপনের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৩০৭ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপন -এর আয়োজনে সুবিধাবঞ্চিত অসহায় ও এতিম হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ এপ্রিল রোববার বিকেলে চাঁদপুর রসুইঘর পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারকে সেমাই, চিনি, চাল, ডালসহ খাদ্যসহায়তা এবং এতিম হাফেজদের পাঞ্জাবীর কাপড় দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ঈদ উপহার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, এনএসআই চাঁদপুর -এর উপ-পরিচালক শাহ মো. আরমান।

আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. রাশেদা আক্তারকে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এবং চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, উপদেষ্টা এবং বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ্ আল ফারুক, উপদেষ্টা এবং দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী,  উপদেষ্টা রোটারিয়ান মো. মাসুদ হাসান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, চাঁদপুর রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মঞ্জুরুল কাদের সোহেল, আপনের সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ, নির্বাহী সদস্য মাহমুদা খানম, রৌশন আক্তার, রোটা. আহসান হাবিব, কেএম মাসুদ, আব্দুল আজিজ শিশির, মাইনুল ইসলাম মানিক।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান আরিফ নিলয়, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক, দপ্তর সম্পাদক মো. মুরাদ হাসান, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস, প্রচার সম্পাদক এএম সাদ্দাম হোসেন, শিক্ষা ও আইসিটি বিষয়ক সস্পাদক মেহেদী হাসান নবীন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. বোরহান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফ মাহমুদ পাটওয়ারী।

উল্লেখ্য : আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা করোনার মহামারির সময়কালে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সামাজকি ও মানবিক সংগঠন আপন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় নিম্মবিত্ত পরিবারকে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে খাদ্যসামগ্রী উপহার দিয়ে আসছে। আপন এমনসব পরিবারকে খুঁজে খুঁজে বের করে খাদ্যসামগ্রীর উপহার দিয়ে থাকে, যারা লোকলজ্জায় কারেনা কাছে হাত পাততে পারে না। এপর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশ্যে-গোপনে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আপন। এছাড়াও করোনায় অক্সিজেন সেবা, ফ্রি মেডিকেল সেবা, পরবর্তিতে ফ্রি মেডিকেল ক্যাপম্পসহ নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের যাকাতের টাকায় কয়েকজন শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বি করে দেয়া হয়েছে। এবছর রমযানের শেষে দিকে ৩জন বেকার যুবককে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে।


এই বিভাগের আরও খবর