শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এড. নুরুল আমিন রুহুল এমপি

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি :
চাঁদপুর জেলায়  মতলব দক্ষিণ উপজেলার বিভিন্নস্থানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য আশিফ ইকবাল ডনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বিএইচএম কবির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার সহ আরো অনেকেই।
বেলা সাড়ে ১২ টায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম ঢালীর পরিচালনায়  অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এরপর বিকাল সাড়ে তিনটায় মতলব পৌরসভার বোয়ালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি মোঃ আল মাহমুদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীলের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, সারোয়ার সরকার লিখন,  মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল রনি, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ, সিরাজ প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও দলীয় নেতা কর্মীরা। এর আগে নারায়ণ পুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর