শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

reporter / ২৯০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয় টহল সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল চাঁদপুর সদর মডেল থানায় এ আয়োজন করা হয়। এসময় শতাধিক টহল সদস্যকে নতুন পাঞ্জাবী এবং খাদ্যসহায়তা হিসেবে চাল দেয়া হয়।

এরমধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের পক্ষ থেকে নতুন পাঞ্জাবী এবং দেশের শীর্ষ করদাতা ও দানবীর হাজী মো. কাউছ মিয়ার পক্ষ থেকে যাকাতের চাল তুলে দেয়া হয়।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশীদ, কমিউনিটি পুলিশং অঞ্চল ৭ এর সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল ৬ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান গাজী, বিশিষ্ট ব্যবসায়ী নেপাল সাহা, হাজী মো. কাউছ মিয়ার প্রতিনিধি দেলোয়ার হোসেন দর্জী।


এই বিভাগের আরও খবর