শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জননেত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ……… সুজিত রায় নন্দী

reporter / ২৯৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরাক্কবাদ ডিগ্রী কলেজ ও চাঁদপুর সিটি কলেজের  আয়োজনে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে  কমিউনিটি পুলিশ, অন্ধ-প্রতিবন্ধি, শ্রবন-প্রতিবন্ধী ও ডিঙি নৌকার মাঝিদের মাঝে  ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল বিকাল ৪ টায় চাঁদপুর সিটি কলেজ মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মত চাঁদপুরে আমরা ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে মানবতার মা। তার হাতেই এ দেশ নিরাপদ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড জহিরুল ইসলাম, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম,  অনুষ্ঠানে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য ইঞ্জিনিয়ার আঃ রব ভুঁইয়া’র সভাপতিত্বে ও সিটি কলেজের দাতা সদস্য ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান পাটওয়ারী’র পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামিলীগের  কেন্দ্রীয়  ত্রাণ উপকমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন সহ জেলা- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


এই বিভাগের আরও খবর