শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান

reporter / ২৮৭ ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে
— পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ 
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল শনিবার পুলিশ লাইন্স, চাঁদপুরে অনুষ্ঠিত পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান এর উদ্বোধন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ।
চাঁদপুর জেলা পুলিশ সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কোর্সর আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের “দক্ষতা উন্নয়ন কোর্স-১০ম ব্যাচের” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে গতকাল
৬ মে থেকে ১০ম ব্যাচের ০৬ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
 এসময়  পুলিশ সুপার প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছর ব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর