শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শীতার্তদের মাঝে রেদওয়ান খান বোরহানের শীতবস্ত্র বিতরন 

reporter / ২৪৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যাক্তিগত উদ্যেগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজের শীতার্ত অসহায়, দরিদ্র, দুস্থ, দলীয় নেতাকর্মী এবং সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
গতকাল ৩রা ফেব্রুয়ারি চাঁদপুর শহরের পুরানবাজার, চান্দ্রা চৌরাস্তা বাজার,
হাইমচর উপজেলার ২নং আলগী (উঃ) ইউনিয়নের লক্ষীপুর গ্রাম, জনতা বাজার, বাংলা বাজার,আলগী বাজার সহ বিভিন্ন স্থানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পক্ষ থেকে আসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সফিকুর রহমান গাজী, চাঁদপুর জেলা আওয়ামী মহিলা লীগ নেত্রী রেনু বেগম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা মোঃ আরিফ পাটোয়ারী প্রমূখ।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি থেকে প্রতিনিয়ত দলীয় নেতাকর্মী ও মাদ্রাসার এতিম ছাত্রদের এবং অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করে আসছেন রেদওয়ান খান বোরহান ও তার পক্ষে দলীয় নেতা কর্মীরা।


এই বিভাগের আরও খবর