শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

অনুসন্ধান রিপোর্ট  মতলবে বালুর ট্রাকের কারনে  সংঘর্ষে প্রাণ গেল ৪জনের

reporter / ৩৭২ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুরের
মতলব -বাবুরহাট পেন্নাই সড়কে বালুভর্তি ট্রাকের কারনে মর্মান্তিক দূর্ঘটনার নিভে গেলো ৪টি তাজা প্রাণ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী)  বিকাল সাড়ে ৫টায় চলন্ত  সিএনজি (অটোরিকশা) ও মাইক্রোর   মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দূর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের বাঁচানোর তাগিদে  উদ্ধার কাজে ব্যস্ত হওয়ায় কি কারনে দূর্ঘটনাটি ঘটেছিল ওই মুহুর্তে কেউই নজর রাখেনি।তখন উপস্থিত লোকদের ভাস্যমতে কেউ দোষারোপ করেছে সিএনজিকে আবার কেউ দোষারোপ করেছে মাইক্রোকে। সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে সিএনজি ও মাইক্রোর  মুখোমুখি সংঘর্ষের ঘটনার কারন। বালু ভর্তি একটি ট্রাক বরদিয়া আড়ং বাজার এলাকা থেকে মতলবের দিকে যাচ্ছিল।বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের ২শ গজ পশ্চিম দিকে স্থানীয় একটি মসজিদের নিকট বালি ভর্তি ট্রাকটি সড়কের বাম দিক দিয়ে মতলবের দিকে যাচ্ছিল, ঠিক ওই মুহুর্তে চালকসহ ৭জন যাত্রী নিয়ে  চাঁদপুর থেকে ছেড়ে আসা  সিএনজিটি বালুর ট্রাকটি ওভারটেক (পেছনে ফেলে সামনে যাওয়া) করে যেতে চাইলে বিপরীত দিক থেকে (মতলব থেকে চাঁদপুরের উদ্দেশ্য) ছেড়ে আসা মাইক্রোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলে ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর ৩জন মারা যায়।  ওই এলাকার দোকানদার ও ৫/৭ জন ব্যক্তির সাথে কথা বলে বিস্তারিত জানা যায়।এছাড়া ঘটনাস্থলের পাশে’ ইশরাত ইলেকট্রনিক্স’ দোকানের সিসি ক্যামেরার ফুটেজে এমনটিই দেখা যায়।তবে এলাকারবাসীর অভিযোগ, মতলব -বাবুরহাট সড়ক ঘেষে বেশ কয়েকটি বালু ব্যবসা জমে উঠেছে। যার কোন অনুমতি আছে বলে মনে হয় না।ওই বালু ভতি  ট্রাক/ট্রলির কারনে প্রতিনিয়ত ছোট-বড়  দূর্ঘটনা ঘটছে।  এছাড়া সরকারী  রাস্তার ব্যপক ক্ষতি  সাধন হচ্ছে।  সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতার কারণে  এসব অসাধু ব্যবসায়ীরা  রমরমা ব্যবসা করে যাচ্ছে  বলে মনে করছেন সচেতন মহল।  এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও পৌরসভার মেয়রের কার্যকরী পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় মাইক্রো-সিএনজির( অটোরিকশা)  মুখোমুখি সংঘর্ষে   নারী-পুরুষসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে – মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড়  গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫০), চাঁদপুর শহরের পুরান বাজার  এলাকার  হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী(২৮),   চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী অজ্ঞাত মহিলা। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সাথে সাথে সিএনজি ও মাইক্রো চালক পালিয়ে যায়।
এদিকে  নিহত হানিফ বেপারীর স্ত্রী   জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় (২৫)  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি।তবে জিডি মুলে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর