শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার ৫ মাদক কারবারি আটক

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ একাধিক মামলার আসামী ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৬ মে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানের নির্দেশে, ওসি তদন্ত প্রদীপ মন্ডলের সার্বিক সহযোগীতায় এসআই মো. আনোয়ার হোসেন, এএসআই মো, এনামুল হক ও মো. মাসুদ সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখীয় পশ্চিম ইউনিয়নের আলীগঞ্জ বাজার টু লড়াইচর এলাকার দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫শ’২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর দেনায়েতপুর এলাকার জ্বীনের মসজিদ বাড়ির আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান প্রকাশ রাকিব(৩৫), একই উপজেলার উওর গাইয়ারচর এলাকার বেপারী বাড়ির আলী আহাম্মদ বেপারী ছেলে মোঃ হারুন অর রশিদ(৩৬), ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়েনের লড়াইরচর এলাকার দেওয়ান বাড়ির মৃত আমিন দেওয়ানের ছেলে আনোয়ার হোসেন প্রঃ সুমন(৩৬), রায়পুর উপজেলার কাজিচর এলাকার দেওয়ান বাড়ির কালু দেওয়ানের ছেলে শ্যামল দেওয়ান(৩৫) ও মো. শানু দেওয়ানের ছেলে মোঃ রহিম দেওয়ান(২৪)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এই ৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, গত রাতে ১৫শ’২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক হয় এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর