শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল

reporter / ৩৫০ ভিউ
আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা হরতাল বিরোধী মিছিল করেছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া বিশ^রোডস্থ এলাকায় এসে শেষ হয়।

হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চোধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল প্রধান জালাল,সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাটা প্রমুখ।

এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে বিক্ষোভ ও শান্তি সমাবেশ করা হয়।

 


এই বিভাগের আরও খবর