শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

reporter / ৪৩৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন এবং নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। ২০ নভেম্বর সোমবার দুপুরে তিনি নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), সদস্য নির্মল চন্দ্র বাদল, মোস্তফা কামাল, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াছকুরুনী সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাসুদ মিয়া, সাবেক ইউপি সদস্য মনু পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম সরকার, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি সহ শত শত নেতাকর্মী। মিছিলে স্লোগানে মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ মানেই শান্তির প্রতীক। আওয়ামী লীগ মানেই উন্নয়নের সরকার। তাই আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করছেন, তা সহ্য করতে না পেরে বিএনপি জামায়াত দেশীয় এবং আর্ন্তজাতিক ষড়যন্ত্র শুরু করেছে। শুধু তাই নয় তারা নির্বাচন আসলেই জ¦ালাও পোড়াও এবং সন্ত্রাসী কর্মকান্ড চালায়। দেশের মানুষের জানমাল হুমকির মুখে ফেলে দেয়। তাই তাদেরকে আর জনগণ পছন্দ করছে না।

এমএ কুদ্দুস আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা ১৯৭১ সালে ঝাঁপিয়ে পড়েছিলাম মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। সেই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে জনগন। আমি সকলের দোয়া নিয়ে চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশায় আজকে মনোনয়ন ফরম দাখিল দিলাম। প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত হই, তাহলে এমপি নির্বাচিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের সাথে কাজ করবো এবং আমার এলাকার জনগন যাতে উন্নত সেবা পায় সেজন কাজ করে যাব। সবাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার জন্য দোয়া করবেন।


এই বিভাগের আরও খবর