শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে এক হাজার পিস ইয়াবা’সহ আটক ১

reporter / ৬০২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
Chandpure-one-thousand-piece-y

হাজীগঞ্জ থানাধীন রান্ধুনীমোড়া গোয়াল বাড়ী হতে ১,০০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ। এসআই (নিঃ)/মোঃ আব্দুছ ছালামসহ ডিবির একটি চৌকস দল

১৪ নভেম্বর ২ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন রান্ধুনীমোড়া গোয়াল বাড়ী সংলগ্ন দিঘীর পূর্ব পাড়ে পাকা রাস্তার উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে তাহার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে ১০০০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দকরা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ৩,০০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম রাজন (৩০)। পলাতক আসামীকে সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো পলাতক আসামী মোঃ শরীফ তাকে বিক্রি করার উদ্দেশ্যে দিয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-০৯,তারিখ-১৪/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর