শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের উদ্যোগ হাজীগঞ্জে সেলাই মেশিন বিতরণ

reporter / ৭২৪ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

হাজীগঞ্জ উপজেলায় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে পনেরো টি পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পূর্ব বাজার শাহজালাল ব্যাংক এর নিচে ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর রহমান বেলাল এর গদিঘর থেকে রোটারি ক্লাব অফ উত্তরা এর উদ্যোগে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলা গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।

ওইসময় প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর  চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সব সময় এই জনপদের মানুষের জন্য কাজ করে আসছি এখনো কাজ করছি। বিশেষ করে আমার হাজীগঞ্জ-শাহরাস্তির দরিদ্র অসহায় মানুষের পাশে থাকি তারই অংশ হিসাবে গত মাসে ৫০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি এবং আরো ১৫ জন অসহায় নারীর মাঝে আজ সেলাই মেশিন বিতরন করা হয়। আমি সমাজ সেবার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারিক্লাব অফ উত্তরা এর সাবেক প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদা, স্থপতি রেজাউল ইসলাম, স্থপতি নুজাত জেরিন, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর