শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর-২ আসনে আঃ লীগে দলীয় মনোনয়ন কিনে দোয়া চাইলেন এমপি রুহুল

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আসন ২৬১, চাঁদপুর -২ (মতলব উত্তর -দক্ষিণ উপজেলায়) আসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ফরম কিনলেন বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল আমিন রুহুল। রবিবার (১৯ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তিনি তার নির্বাচনী এলাকাসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। এসম তিনি বলেন, আমি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেন। আমি জনগনের ভোট সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তারপর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। সুখে দুঃখে জনগণের পাশে থেকেছি।

তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।এর পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলাম। জনগনের দোয়া ও ভালোবাসা আছে আমার উপর। আমি আশাবাদী এবারও দলীয় মনোনয়ন আমি পাবো ইনশাআল্লাহ। সেজন্য আবারও সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং নির্বাচন ৭ জানুয়ারী।


এই বিভাগের আরও খবর