শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

 ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

 ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। যথাযথ শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলাবাসী। দিনটিকে স্মরণে রাখতে মুক্তি দিবস উদযাপন কমিটি নানা অনুষ্ঠানের আপয়োজন করেছে।
এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এসময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন।
মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর জানান, দিবসটি উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) বিকালে র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস-ঐহিত্য নিয়ে আলোচনা সভা এবং ফরিদগঞ্জ সংগীত একাডেমী নাট্য থিয়েটারের পরিবেশনায় মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে মুক্তদিবসের উদ্বোধন করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা লে: (অব:) এম এ ওয়াদুদ। ফরিদগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী , ডেপুটি কমাণ্ডার ইয়াকুব আলী মাস্টার বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর