শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

শাহরাস্তিতে যুবলীগের তারুণ্যের সমাবেশ

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

দেশ ব্যাপী বিএনপি-জামায়াত হামলা চালিয়ে পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা ও অবরোধের নামে অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যেগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। দেশ বিরোধী সকল কর্মসূচি রাজপথে থেকে মোকাবেলা করবে যুবলীগ। মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আবারো নৌকা নিয়ে এসে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন করবেন। সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালিয়াপাড়া, মেহার রেলস্টেশন হয়ে দোয়াভাঙ্গায় এসে শেষ হয়।

পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন জনী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি।

উপস্থিত ছিলেন, কাউন্সিলর সাহাব উদ্দিন, যুবলীগের নেতা প্রভাংশ বিমল দাস সুমন, রফিকুল ইসলাম রায়হান, ছাত্রলীগ নেতা ইমরান মনির, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ সহিদুল ইসলাম মজুমদার।

এছাড়া পৌর যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর