শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দুই নারী প্রার্থী

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মোট ১৮ জন মনোনয়ন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে দুই নারী প্রার্থী আওয়ামীলীগের ব্যানারে সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ আসনে দুই নারী প্রার্থী হলেন, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযাদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাড.নাজমুন নাহার অনি এবং বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা: বদরুন্নাহার ভূঁইয়া হৃদয়।

বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা: বদরুন্নাহার ভূঁইয়া হৃদয় কেন মনোনয়ন প্রত্যাশা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীরা বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা রাখছে। আমি দলের জন্য নিরলস কাজ করছি। আশা করছি দল আমাকে সেই মূল্যায়ন করবে।

অপরদিকে অ্যাড. নাজমুন নাহার অনি কেন মনোনয়ন প্রত্যাশা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ গড়ার পিছনে নারীদের উল্লেখ্যযোগ্য অবদান রয়েছে। আমি আমার পিতার হাত ধরে রাজনীতি শুরু করার পর থেকে ফরিদগঞ্জে আনাচে কানাচে ঘুরে ঘুরে দলের জন্য কাজ করেছি। আমার বিশ^াস দল আমাকে মূল্যায়ন করলে আমি নৌকার বিজয় নিশ্চিত করতে পারবো।


এই বিভাগের আরও খবর