শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

দিলকুশা স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন

reporter / ৪৫৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের প্রাচীনতম ক্রীড়া সংগঠন, ফুটবল খেলোয়াড় তৈরীর অন্যতম প্রতিষ্ঠান ঢাকার ফুটবল মাঠের জনপ্রিয় নাম দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা ২০২৩ ঢাকার মতিঝিলে রহমানীয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া এফসির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাহাদাতের কোরআন তেলোয়াতের মাধ্যমে ক্লাব কমিটির আহ্বায়ক হাজী এসএম আলম জীবনের সভাপতিত্বে লায়ন জাফর ইকবাল ও গোলাম হোসেন জনির যৌথ পরিচালনায় বার্ষিক রিপোর্ট পেশ করেন উক্ত ক্লাবের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

সাধারণ সভায় বক্তব্য রাখেন দিলকুশা স্পোর্টিং ক্লাবের গর্বনিং বডির চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামিলীগের সদস্য আমিনুল ইসলাম শামিম, ঢাকা ওয়ান্ডারর্স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের গর্ভনিং বডির চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম, সভাপতি আনোয়ার হোসেন মাখন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঈনু,ভিক্টোরি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, সহ সভাপতি আশরাফুর রহমান কাজল, আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক হাজী ইয়াকুব আলী, সিনিয়র সহসভাপতি এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সভাপতি হাজী আ: কাদের ও আরামবাগ ফুটবল একাডেমির সাধারন সম্পাদক মোহাম্মদ জিতু।

সাধারণত সভায় সর্বসম্মতিক্রমে দিলকুশা স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামিম আল মামুন কে নতুন কমিটি গঠন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে প্রথম অধিবেশনের সমাপ্তি করা হয়।

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার শামিম আল মামুনের সভাপতিত্বে ২০২৪-২০২৬ সালের নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় এডভোকেট বাহালুল আলম বাহার সভাপতি পদে ও শাহিনুর রহমান শাহিন সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি নুরুল হুদা আব্দুল্লাহ,সহ-সভাপতি হাজী ইব্রাহিম খলিল, আসাদ চৌধুরী এফসিএ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, শেখ আবদুল হান্নান, মুহাম্মদ আবু শাকের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম হোসেন জনি,কোষাদক্ষ লায়ন জাফর ইকবাল, ক্রীড়া সম্পাদক ফুয়াদুজ্জামান,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম আলোকে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সাধারণ সভায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাবেক এবং বর্তমান কর্মকর্তাগন, ক্লাব সমর্থকবৃন্দ, ক্লাব এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং আরামবাগ, ফকিরাপুল এলাকা বাসীর অংগ্রহনে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর