শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করলেন আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী

reporter / ৪৩১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

চাঁদপুর -২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছে পোষণ করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম পাটোয়ারী খোকা।

সোমবার (২০ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন ফরম বিতরণ কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে তা জমা দেন। এসময় তিনি বলেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে যোগ্য মনে করেন তিনিই হবেন নৌকা প্রতীকের প্রার্থী। স্বাধীনতার প্রতীক একজন সাংগঠনিক ও ত্যাগী নেতার হাতে নৌকা প্রতীক আসুক এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, তিনি এরআগেও গত নির্বাচনে দলীয় প্রতীক চেয়েছিলেন। সাংগঠনিক ভাবে এরআগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি স্বৈরাচারী বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছেন।


এই বিভাগের আরও খবর