শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত রিয়াদকে আর্থিক সহায়তা প্রদান

reporter / ৩৩৬ ভিউ
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন রিয়াদ হোসেন নামের এক যুবক। সম্প্রতি মেঘদাইর গ্রামে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বেশিরভাগ অঙ্গই ঝলসে যায়। রিয়াদ হোসেন দহুলিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

রিয়াদ হোসেনের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার বাবা দুলাল মিয়ার কাছে সম্ভরপর হচ্ছে না। তাই চিকিৎসার্থে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেঘদাইর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে তার বাবার কাছে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর