শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে চাঁই ব্যবহারে বিলুপ্ত হচ্ছে ছোট মাছ

reporter / ৩৮৩ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে বাঁশের চাঁই ব্যবহারে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা ও মাছ কমে যাচ্ছে। গ্রাম-গঞ্চে বাঁশের তৈরি চাঁই জলাশয়ে পেতে মাছের বংশ নষ্ট করছে এক শ্রেণীর অসাধু জেলেরা। অন্যদিকে বিভিন্ন খালে ও ডোবায় অধিক হারে কীটনাশক ব্যবহারের কারণে মাছের বংশ বিস্তার করতে পারছে না। এসব অবৈধ চাঁই প্রতিরোধ করতে না পারলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন কমে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধভাবে বাঁশের তৈরি চাঁই বিক্রি করে থাকে স্থানীয় ব্যবসায়ীরা। বৈশাখ থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়নের ধানীজমি ও খাল- বিল, ডোবা-নালাতে বাঁশের চাঁই পেতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও মাছ শিকার করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকারের জন্য ব্যবহারের নিয়ম কানুন না মেনে অবৈধভাবে চাঁই পেতে মাছ শিকারে মেতে উঠেছে অসাধু জেলেরা। তারা দুইসুতা পরিমান ফাঁকা রেখে চাঁই তৈরি করে ব্যবহার করছে।
ফলে দেশীয় প্রজাতির মাছের বংশ নষ্ট করছে। আর দেশীয় মৎস্য প্রজনন কমে যাচ্ছে। অন্য দিকে এ অঞ্চলের মানুষের মাছের আকাল দিন দিন বেড়েই চলছে। এমতাবস্থায় চাঁই ব্যবহার দ্রুত বন্ধ না করলে ভবিষ্যত প্রজন্মের কাছে দেশীয় মাছের রূপকথার গল্পেরমত থেকে যাবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, চাঁই অপসারণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট- বাজারে এবং খালগুলোতে আগামী কয়েক দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে।


এই বিভাগের আরও খবর