শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter / ৬৩৮ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানিতে ডুবে সাহেদ নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল কন্দু সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সাহেদ ওই গ্রামের নবী তালুকদারের ছেলে এবং স্থানীয় ষাটনল সরকারি প্রথমিক বিদ্যালয় প্রথম শ্রেনীর ছাত্র। স্থানীয়রা জানায়, এদিন প্রথম শ্রেনীর বার্ষিক পরীক্ষা শেষে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয় সাহেদ। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় কন্দু সরকার কান্দি জামে মসজিদের পার্শবর্তী পুকুরে জুতা খুঁজে পায় পরিবার। এসময় পুকুরে খুঁজে শিশু সাহেদকে খুঁজে পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই গ্রামে শোকের মাতম বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর