শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

কচুয়ায় পেঁয়াজের বাজারে অস্থিরতা ॥ ক্রেতাদের ক্ষোভ

reporter / ৩৯১ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিল্লাল মাসুম : ভারতের পেঁয়াজ রপ্তানির খবর পাওয়ার পরপরই চাঁদপুরের কচুয়ায় লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ফের অস্তির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাত্র এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন হয়ে কেজিতে ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছে ব্যবসায়ীরা।

উপজেলার কচুয়া, সাচার, রহিমানগর, পালাখাল ও রঘুনাথপুর বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এতে জনমনে চরম অস্তিরতা বিরাজ করছে।
ক্রেতারা জানান, গতকালও আমরা কেজিতে ১০০ থেকে ১১০ টাকা ধরে পেঁয়াজ ক্রয় করেছি কিন্তু আজ দেখি কেজিতে ১৮০ থেকে ২০০ টাকা ধরে পেঁয়াজ বিক্রি করছে ব্যবসায়ীরা। বিষয়টি জরুরি ভিত্তিতে নজরদারি করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ক্রেতারা।

তবে ব্যবসায়ীরা বলছেন, আড়ৎ থেকে অধিক দামে পেঁয়াজ ক্রয় করায় ১৮০ থেকে ২০০ টাকা ধরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
অন্য দিকে শনিবার সাচার বাজারের বড় পেঁয়াজ বড় ব্যবসায়ী গৌতমের দোকান বন্ধ পাওয়া যায় এবং আরো কয়েকটি দোকানে বস্তা ভর্তি পেঁয়াজ মজুদ রাখতে দেখা যায়।


এই বিভাগের আরও খবর