শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় মতলব উত্তরে আনন্দ মিছিল

reporter / ৩৮৪ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপির পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার খবর পেয়ে মতলব উত্তর উপজেলার নাউরীতে এ আনন্দ মিছিল করা হয়েছে। মিছিলটি নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে নাউরী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরমোহাম্মদ, জেলা পরিষদের সদস সরকার মো. আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন প্রমুখ।

এসময় তারা বলেন, সঠিক সময়ে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, গনতন্ত্রের মানষকন্যা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা, দেশরত্ন শেখ হাসিনা’কে অভিনন্দন শুভেচ্জাছা জানাই। সেই সাথে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, এই নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যেনো মতলবের শান্তির দূত, উন্নয়নের রুপকার জননেতা এ্যাড.নূরুল আমিন রুহুল এমপিকেই দেওয়া হয়। তাহলে মতলবে শান্তি বিরাজ করবে এবং উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

 


এই বিভাগের আরও খবর