শিরোনাম:
মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না মতলবে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

কচুয়ার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন তাবারক উল্যাহ

reporter / ২৩৭ ভিউ
আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খানের উপস্থিতিতে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার কে.এম সোহেল রানা। তিনি জানান, নির্বাচনী বিধি মোতাবেক প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী দু’বছরের জন্য সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সমাজসেবক মো: তাবারক উল্যাহ।

এসময় উপস্থিত ছিলেন-গোহট উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেসবাহ উদ্দীন প্রমুখ।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক তাবারক উল্যাহ সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম, নূরপুর কারিগরি দাখিল মাদ্রাসার সভাপতি শাহজাহান প্রধানীয়া, স্থানীয় যুবলীগ নেতা শামীম ও মাষ্টার জুয়েল মীর, ছাত্রলীগ নেতা মহসিন মজুমদার প্রমুখ। নব নির্বাচিত সভাপতি তাবারক উল্যাহ স্থানীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে বলেন-আমি অতীতে বিদ্যালয়ের উন্নয়নে কাজে সাধ্য অনুসারে সহযোগিতা করেছি এবং আগামীতেও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ যা যা করার প্রয়োজন আমি তা করার চেষ্টা করব। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, গত ২৩ অক্টোবর ওই বিদ্যালয়ের সদস্য পদে নির্বাচনে দাতা সদস্য পদে আলহাজ¦ মো. মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য পদে আব্দুস সাত্তার, মো. সেলিম মিয়া,সোহেল রানা,খালেদা আক্তার,শিক্ষক প্রতিনিধি হিসেবে রাশেদা বেগম,শরীফ হোসেন ও নাছির উদ্দিন নির্বাচিত হয়।


এই বিভাগের আরও খবর