শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ

reporter / ৫০৯ ভিউ
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:  ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে ছাত্র হিযবুল্লাহর জেলা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবতার সেবাই ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ছাত্র হিযবুল্লাহ মানবকল্যাণমূলক যে কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। তিনি আরো বলেন, ছাত্ররা পড়ালেখার পাশাপাশি মানব সেবার কাজ সত্যিই প্রশংসনীয়। স্কুল কলেজ মাদ্রাসার সত্যিকারের ছাত্ররাই মানব সেবায় নিজেকে উজাড় করে। একজন ভালো ছাত্র, একজন ভালো মানুষ কখনোই বিপথগামী হতে পারে না। ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। সঠিক দিশা পেলেই জাতির গর্বিত সন্তান হবে তারা।

চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মোঃ নোমান ছালেহী, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কুড়ি মুকুল সম্পাদক মোঃ সিয়াম পাটওয়ারী, চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান
সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শীতের তীব্রতা উপেক্ষা করে আসা প্রায় ২০০ জন অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, ভবিষ্যতেও ছাত্র হিযবুল্লাহ মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে সকলকে দোয়া কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর