শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস

reporter / ৪৬৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম  :
আজ ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। যথাযথ শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলাবাসী। দিনটিকে স্মরণে রাখতে মুক্তি দিবস উদযাপন কমিটি নানা অনুষ্ঠানের আপয়োজন করেছে।
এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এসময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন।
মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর জানান, দিবসটি উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) বিকালে র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস-ঐহিত্য নিয়ে আলোচনা সভা এবং ফরিদগঞ্জ সংগীত একাডেমী নাট্য থিয়েটারের পরিবেশনায় মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে মুক্তদিবসের উদ্বোধন করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা লে: (অব:) এম এ ওয়াদুদ। ফরিদগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী , ডেপুটি কমাণ্ডার ইয়াকুব আলী মাস্টার বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর